‘বিএনপি সরকারের ১০০ দিনের এই খতিয়ান আসলে প্রাপ্তির খতিয়ান নয়, এটি বেইমানি আর ব্যর্থতার এক নির্মম দলিল। আমরা একটি স্বাধীন, সার্বভৌম ও ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, তা আজ নব্য স্বৈরাচারের থাবায় ম্লান হতে বসেছে। কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। জনগণের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবেই।
ব্যক্তির ‘মহিমান্বিত’ ভাবমূর্তি সৃষ্টি ফ্যাসিবাদের পূর্বাভাস বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, অতীতে আমরা দেখেছি, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতর্কের ঊর্ধ্বে রেখে, তার একটি ‘মহিমান্বিত’ ভাবমূর্তি তৈরি করে আওয়ামী সরকার সব ধরনের অপকর্মে লিপ্ত হতো। তৎকালীন কালচারাল ফ্যাসিস্ট এবং মিডিয়া ন্যারেটিভ এমনভাবে তৈরি করা হতো যেন—আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা নিষ্পাপ! আজ ঠিক একই ধরনের দৃশ্যপট তৈরি করা হচ্ছে। দলগত বা সরকারের ঊর্ধ্বে উঠে ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন পজিটিভ ভাবমূর্তি সৃষ্টির চেষ্টা মূলত ফ্যাসিবাদী চরিত্রের পূর্বাভাস।
সোমবার (১ জুন) বিকেল ৩টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত ‘বিএনপি সরকারের ১০০ দিন ও জনগণের প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাগপা মুখপাত্র বলেন, ‘বিএনপি সরকারের ১০০ দিনের এই খতিয়ান আসলে প্রাপ্তির খতিয়ান নয়, এটি বেইমানি আর ব্যর্থতার এক নির্মম দলিল। আমরা একটি স্বাধীন, সার্বভৌম ও ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, তা আজ নব্য স্বৈরাচারের থাবায় ম্লান হতে বসেছে। কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। জনগণের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবেই।’রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ
বিএনপি সরকার প্রথম ১০০ দিনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে রাশেদ প্রধান নয়টি বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেন।
১. জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি ২. রাষ্ট্রকাঠামো সংস্কারের সাথে বেইমানি ৩. বাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি রোধে ব্যর্থতা ৪. জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের অব্যবস্থাপনা এবং মূল্যবৃদ্ধি ৫. শেয়ার বাজার ধস ও বিনিয়োগকারীদের হাহাকার ৬. স্বাস্থ্য খাতের বড় বিপর্যয় ৭. আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ৮. দলীয়করণ ও দেশজুড়ে প্রশাসনিক দখলদারিত্ব ৯. নতজানু পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতা
এ সময় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, সাংঠনিক সম্পাদক মো: আকরাম হোসেন, সহ-সাংঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।