• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৪ গরু-মহিষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ২৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মৌলভীবাজার জুড়ীতে বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু ও একটি মহিষসহ মোট ১৪টি গবাদিপশু মারা গেছেক।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান ও পাাথরটিলা এলাকায় ঘটনাটি ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে গবাদিপশুগুলোর মালিক প্রতিদিনের ন্যায় টিলায় ঘাস খাওয়ার জন্য রেখে আসেন। দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতে পৃথক ৮জন চা শ্রমিকের ১৪টি গরু এবং একটি মহিষ ঘটনাস্থলেই মারা গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ও জুড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৃদৃল কান্তি দে।
এ বিষয়ে প্রাণী সম্পদ অফিসের তরফ থেকে জানানো হয়েছে বজ্রপাতে মৃত্যু হওয়া ১৪টি গবাদিপশুর আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা হবে। গবাদিপশু গুলো পার্শ্ববর্তী টিলায় পুঁতে ফেলা হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে জানিয়ে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকরা লিখিত আবেদন করলে ওই আবেদন জেলা প্রশাসক বরাবরে পাঠানো হবে। ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা করা হবে।

এদিকে ঘটনাটি জানার পর মৌলভীবাজার-১ আসনের সংসদ নাসির উদ্দিন দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্থ চা শ্রমিক পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031