• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রশাসনে বড় রদবদল বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডা. জাহিদ বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সৌর বিদ্যুৎখাতের বিকাশে কর-শুল্ক ছাড়ের প্রস্তাব ফ্যাসিবাদ আমলে সবচেয়ে সংকটাপন্ন খাত ছিল শিক্ষা: সংসদে অর্থমন্ত্রী নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন আজ অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট বাজেট ২০২৬-২৭, যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান খুলনা শিপইয়ার্ড প্রকল্পের মেয়াদ দফায় দফায় বাড়ানোর কারণ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী বিদেশে ৯৪ শতাংশ নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার :সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, কে এই রেফারি!

সবার আগে খেলা : / ১৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

২০২২ কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ফ্রান্সের হাইভোল্টেজ ম্যাচে হ্যারি কেইনের পেনাল্টি দাবি উপেক্ষা করাসহ বেশ কয়েকটি ফাউলে কার্ড না দেওয়ার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

একই আসরে পোল্যান্ড বনাম সৌদি আরব ম্যাচেও তাঁর ভিএআর (VAR) ও হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সব বিতর্ক ও সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ফিফা আরও একবার আস্থা রেখেছে তার ওপর। তুলে দিয়েছে ২০২৬ বিশ্বকাপের মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ পরিচালনার গুরুদায়িত্ব। তিনি আর কেউ নন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও।

আর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজের কঠোর রূপ দেখিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। কার্ডের বন্যা বইয়ে দিয়ে গড়েছেন এক ম্যাচে ৩টি লাল কার্ডের বিরল এক রেকর্ড।

ম্যাক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিচালনায় প্রধান রেফারি উইলটন সাম্পাইওর সঙ্গে ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞতাসম্পন্ন একটি রেফারি দল। সহকারী রেফারি ছিলেন: ব্রুনো পিরেস (ব্রাজিল), ব্রুনো বোসকিলিয়া (ব্রাজিল)।

চতুর্থ কর্মকর্তা: হুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজ (প্যারাগুয়ে), ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর): নিকোলাস গাইয়ো (কলম্বিয়া)। সহকারী ভিএআর: হুয়ান লারা (চিলি)। সাপোর্ট ভিএআর: জেরোম ব্রিসার্ড (ফ্রান্স)।

ম্যাচের শুরু থেকেই রেফারি সাম্পাইও ছিলেন কঠোর অবস্থানে। ম্যাচের ৯ মিনিটেই হুলিয়ান কিনোনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিক মেক্সিকো। ভিএআর (VAR) দিয়ে গোলটি সংক্ষিপ্ত পর্যালোচনার পর রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন।

ম্যাচে মোট দুইটি হলুদ কার্ড দেখানো হয়।
হলুদ কার্ড: তেবোহো মোকোয়েনা (দক্ষিণ আফ্রিকা)- ১৬ মিনিট। ব্রায়ান গুতিয়েরেজ (মেক্সিকো)- ২২ মিনিট।

তবে ম্যাচের নাটকীয়তা শুরু হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৪৯ মিনিটে দক্ষিণ আফ্রিকার স্পেফেহলো সিথোলে প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। এরপর ৮৩ মিনিটে দক্ষিণ আফ্রিকার থেমবা জোয়ানে প্রতিপক্ষের মুখে আঘাত করলে রেফারি ভিএআর-এর সাহায্য নিয়ে ম্যাচের দ্বিতীয় লাল কার্ডটি বের করেন।

নাটকের শেষ অঙ্ক তখনও বাকি ছিল। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মেক্সিকোর অধিনায়ক সিজার মন্তেস প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ ঠেকাতে ফাউল করলে সাম্পাইও তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই দুই দল মিলে মাঠ ছাড়ে ৩টি লাল কার্ড নিয়ে।

এই ঘটনার মাধ্যমে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে শৃঙ্খলাজনিত নতুন রেকর্ড গড়ে ওঠে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে এটি বিরল ম্যাচগুলোর একটিতে পরিণত হয় যেখানে টানা তিনটি লাল কার্ড দেখানো হয়েছে।

সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো—বিশ্বকাপের ইতিহাসে এর আগে যে ম্যাচে টানা ৩টি লাল কার্ড হয়েছিল, সেখানেও জড়িয়ে ছিল দক্ষিণ আফ্রিকার নাম। ১৯৯৮ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১টি এবং ডেনমার্ক ২টি লাল কার্ড দেখেছিল।

ম্যাচটি মেক্সিকো ২-০ গোলের ব্যবধানে জিতে শুভসূচনা করলেও, উদ্বোধনী রাতের মাঠের খেলা ছাপিয়ে আলোচনার বড় অংশ জুড়ে রাজত্ব করছেন রেফারি উইলটন সাম্পাইও। এই ম্যাচে লাল কার্ড দেখে বহিষ্কৃত হওয়া তিন ফুটবলারই গ্রুপ ‘এ’-এর পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031