• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রশাসনে বড় রদবদল বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডা. জাহিদ বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সৌর বিদ্যুৎখাতের বিকাশে কর-শুল্ক ছাড়ের প্রস্তাব ফ্যাসিবাদ আমলে সবচেয়ে সংকটাপন্ন খাত ছিল শিক্ষা: সংসদে অর্থমন্ত্রী নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন আজ অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট বাজেট ২০২৬-২৭, যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান খুলনা শিপইয়ার্ড প্রকল্পের মেয়াদ দফায় দফায় বাড়ানোর কারণ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী বিদেশে ৯৪ শতাংশ নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার :সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ২৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রচণ্ড বর্ষণ উপেক্ষা করে শনিবার (১৩ জুন) সকাল ১০টায় কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পর্যটন নগরীতে এটিই তাঁর প্রথম সরকারি সফর। দেশের সরকারপ্রধানের এই আগমনকে ঘিরে জেলা জুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সকাল ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমান অবতরণের সময় উপকূলে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। তবে বৈরী আবহাওয়া সত্ত্বেও বৃষ্টির মধ্যেই ছাতা হাতে বিমান থেকে নেমে উপস্থিত সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা গ্রহণ করেন তিনি।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তার এই সফরকালে কক্সবাজার জেলার বিভিন্ন চলমান মেগা উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক প্রকল্প এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা জুড়ে ত্রিমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও একাধিক আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সরকারপ্রধানের এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের ঝুলে থাকা আঞ্চলিক দাবি-দাওয়া ও টেকসই উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031