• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন

কারিনা, আলিয়া, শাহরুখকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করলেন করণ জোহর!

সবার আগে বিনোদন : / ৪ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বলিউডের এক ঝাঁক তারকাকে আনফলো করেছেন নির্মাতা করণ জোহর। বিষয়টি শোবিজের আলোচনার কেন্দ্রে পৌঁছালে নির্মাতা জানান, এটি তার মানসিক শান্তির জন্য সাময়িক বিরতি বা ‘ডিজিটাল ডিটক্স’-এর অংশ হিসেবে একটি পদক্ষেপ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ইনস্টাগ্রামে নিজের ফলোয়িং তালিকা এক ঝটকায় কমিয়ে এনেছেন করণ। আর তাই কাছের মানুষ, বন্ধুদের আনফলো করেছেন তিনি।
করণ জোহরের ইনস্টাগ্রামে আনফলো করার তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, অনন্যা পাণ্ডে, সিদ্ধার্থ মলহোত্রা, ডিজাইনার মনীশ মালহোত্রার মতো তারকারা।

তবে অবাক করার বিষয় হলো করণের আনফলো তালিকায় এক ঝাঁক বলিউড তারকাদের মধ্যে নাম নেই প্রিয়াঙ্কা চোপড়ার। সোশ্যাল মিডিয়ায় এতজনকে আনফলো করলেও অভিনেত্রী, গায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে ঠিকই ফলো করছেন করণ।
করণের ফলো করার লিস্টে সগৌরবে টিকে রয়েছেন ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা এবং তার ব্যবসায়িক অংশীদার আদর পুনাওয়ালাও।

হঠাৎ সোশ্যাল হ্যান্ডেলে প্রথম সারির তারকা ও কাছের মানুষদের আনফলো করায় কারণকে নিয়ে আলোচনা শুরু হলে এর ব্যাখ্যা জানিয়েছেন নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে তিনি বলেন, ব্যক্তিগত বা পেশাগত কোনো দ্বন্দ্ব নেই। নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আর সোশ্যাল মিডিয়ার চাপ থেকে দূরে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে মুক্তি পেয়েছে করণ জোহর প্রযোজিত সিনেমা ‘চাঁদ মেরা দিল’। লক্ষ্য এবং অনন্যা অভিনীত এই সিনেমা বক্স অফিসে প্রথম সপ্তাহে মাত্র ১১ কোটি রুপির হতাশাজনক ব্যবসা করেছে। নেটিজেনদের একাংশের ধারণা, বক্স অফিসের এমন ধাক্কায় সোশাল মিডিয়ার ফলো ও আনফলো তালিকায় বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে পারেন নির্মাতা করণ জোহর।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031