• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন

‘‌নাম বললে বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে যাবে’- হাদি হতাকাণ্ড প্রসঙ্গে মমতা

সবার আগে আন্তর্জাতিক : / ৩১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

বাংলাদেশের আলোচিত এক হত্যাকাণ্ড ও ‘ফয়সালদের’ প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (২ জুন) এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশের এক “বড় খুনি”কে পশ্চিমবঙ্গের এসটিএফ গ্রেপ্তার করেছিল এবং সেই ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।

যদিও পুরো ঘটনার বিস্তারিত প্রকাশ করেননি মমতা, তবে ইঙ্গিতপূর্ণ ভাষায় জানান, অভিযুক্তরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। পরে পশ্চিমবঙ্গের এসটিএফ তাদের আটক করে। এ ঘটনাকে রাজ্যের পুলিশের বড় সাফল্য বলেও উল্লেখ করেন তিনি।

মমতার দাবি, ওই ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। এমনকি বিষয়টি প্রকাশ্যে না আনার অনুরোধও জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

সভা থেকে মমতা বলেন, “এতদিন আমি কিছু বলিনি। এখনও নাম বলছি না ভদ্রতার খাতিরে। নাম বললে বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে যাবে।”

তিনি আরও বলেন, সরকার পরিবর্তন হলেও অতীতের বহু তথ্য তার জানা রয়েছে। “কে কাকে দিয়ে খুন করিয়েছে, কার নাম বেরিয়েছিল— সবটাই জানি,” বলেও মন্তব্য করেন তিনি।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পর এটিই ছিল মমতার অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচি। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, কর্মসূচিতে প্রত্যাশিত ভিড় দেখা যায়নি। আর সেই মঞ্চ থেকেই বাংলাদেশ প্রসঙ্গে এই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031