• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
আবারো শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন ২২ লাখ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জাতীয় পর্ব শুরু বিশ্বকাপের খেলা দেখতে আসা পর্যটকদের ঘিরে কার্টেলদের রমরমা যৌন বাণিজ্য মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারকে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে দেশের ৩ চ্যানেল খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী পদ্মায় বাস পড়ে যাওয়া তদন্তে ২ কমিটি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের বিরুদ্ধে ৪০ দিন লড়াই কোনো সাধারণ বিষয় নয় :ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন ধরে প্রতিরোধ গড়ে তোলা কোনো সাধারণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, এই সংঘাতের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র দেখেছে।

একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা জানিয়েছেন। আরাগচি বলেন, আঞ্চলিক কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দেয়, তাহলে তা ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও উন্নত ও স্থিতিশীল করতে আগ্রহী তেহরান এবং এ লক্ষ্যে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (৪ জুন) সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বক্তব্যে আরাগচিকে বলতে শোনা যায়, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির (দেশের) বিরুদ্ধে, যারা পারমাণবিক শক্তি সমৃদ্ধ, তাদের বিরুদ্ধে ৪০ দিন লড়াই করা কোনো মজার বিষয় নয়। বিশ্ব ইরানি জাতির সত্যিকারের শক্তি সম্পর্কে বুঝতে পেরেছে।’

আরব দেশগুলোর উদ্দেশ্যে ইরানি পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করছি, আপনাদের দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে সেসব ঘাঁটি আমাদের বৈধ হামলার লক্ষবস্তু হবে।’

সৌদির আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় এমনটি জানিয়ে আরাগচি বলেন, ‘সৌদি আরবের সাথে একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র: আইআরআইবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031