• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

দেশের চলমান নাশকতায় শিক্ষার্থীরা জড়িত নয়: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক : / ১৪৮ বার
আপডেট বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজি জানান, পরিকল্পিতভাবে কয়েকটি জেলায় তাণ্ডব চালানো হয়েছে। তাণ্ডবকারীদের লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো। প্রকৃতপক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনকে হাইজ্যাক করে এই নাশকতা চালানো হয়েছে।

বিগত কয়েকদিনের সহিংসতা ও নাশকতার ঘটনায় সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, পুড়িয়ে দেওয়া সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করে ডিআইজি জানান, যারা নাশকতা চালিয়েছে, তারা বিদ্রোহ করে সরকারের পতন ঘটাতে চেয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, মারুফ হোসেন সরদার, মাশরুফুর রহমান খালেদ, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031