• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : / ৫১ বার
আপডেট বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে সমাজসেবা অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের ডিসি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া ও কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ আসলাম মোল্লাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930