• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম

পাকিস্তানে র-সংযুক্ত ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৩৪০ বার
আপডেট বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

পাকিস্তানের পাঞ্জাবের সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) ‘অপারেশন ইয়ালঘার’-এর মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর হয়ে কাজ করা ছয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) পাকিস্তানের জিও নিউজ জানায়, এর মধ্যে বাহাওয়ালনগরে দুইজনকে বিস্ফোরকসহ ধরা হয়, যাদের সঙ্গে র-এর কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ ছিল। তারা বাহাওয়ালপুরে মসজিদ ও রেলস্টেশনে হামলার পরিকল্পনা করেছিল। তাদের কাছ থেকে বিস্ফোরক, মানচিত্র, আইইডি, ডেটোনেটর জব্দ করা হয়েছে। অপর তিন র-সংযুক্ত ব্যক্তি ও একজন অর্থদাতাকে (দুবাই থেকে) গ্রেপ্তার করা হয়।

সিটিডি ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে তাদের কথোপকথনের অডিও উদ্ধার করেছে, যেখানে লক্ষ্যভেদী হত্যাকাণ্ড ও হামলার আলোচনা ছিল।

সিটিডি জানায়, ভারত পাকিস্তানে অস্থিরতা ছড়াতে চায়, কিন্তু নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে মে ২০২৫-এ দেশে জঙ্গি হামলার সংখ্যা ও বেসামরিক হতাহতের হার বেড়েছে। মোট ৮৫টি হামলায় ১১৩ জন নিহত ও ১৯৪ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর মৃত্যুও ৭৮ শতাংশ বেড়েছে। সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30