• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

সবার আগে আন্তর্জাতিক : / ৩৫ বার
আপডেট শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩টা) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাললে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনার পর উভয় পক্ষ ১০ দিনের এই সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘সারা বিশ্বে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এটি হবে আমার দশম কাজ, তাই চলুন, এটি সফল করি!’

কেবল সাময়িক যুদ্ধবিরতিই নয়, বরং মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন কাজ শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেইজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সাথে মিলে কাজ করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসেন। এই বৈঠকটিই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তার পোস্টে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি। মূলত ইসরায়েলের মূল লড়াই চলছে হিজবুল্লাহর সাথে। তাই হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি কতটুকু মেনে চলবে বা ইরানের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসবে, তা নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930