• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম

বিতর্কিত উপ-পরিদর্শক সুকান্ত দাশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ৪০৪ বার
আপডেট বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

উপ-পরিদর্শক সুকান্ত দাশকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি যৌথ দল।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা সদর থানায় কর্মরত থাকা অবস্থায় এসআই সুকান্তের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেপ্তার চালানোর অভিযোগ ছিল। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। ৫ আগস্ট অভ্যুত্থানের পর সুকান্তকে প্রথমে ঢাকায়, পরে চুয়াডাঙ্গায় বদলি করা হয়।

এর আগে, মঙ্গলবার (২৪ জুন) মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে তুলে দেয় ফুলবাড়ি গেট এলাকার স্থানীয়রা। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ।

সুকান্ত দাশকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বুধবার (২৫ জুন) দুপুর থেকে কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, খুলনা সদর থানায় দায়ের হওয়া একটি বাড়ি ভাঙচুর মামলায় সুকান্ত দাশকে গ্রেফতার করা হয়েছে। একজন সরকারি কর্মচারী গ্রেফতারের ক্ষেত্রে বিধি-বিধান অনুসরণ করতে সময় লেগেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30