• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম

চা দিতে দেরি হওয়ায় কর্মচারীকে খুন

নিজস্ব প্রতিবেদক : / ১০৬ বার
আপডেট রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সিলেটে চা দিতে দেরি হওয়ায় রুমন (২২) নামে এক হোটেল কর্মচারী খুন হয়েছেন। রোববার (১৩ জুলাই) সকালে নগরীর কাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কর্মচারী রুমন দক্ষিণ সুরমার বাসিন্দা।

জানা যায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারস্থ মাছ বাজারের পাশে এক হোটেলে ঢুকে। চা চাওয়ার পর দিতে দেরি হওয়ায় কর্মচারী রুমনের সঙ্গে সে তর্কে জড়িয়ে পড়ে। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করে। সেসময় পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে রুমনের ওপর হামলা চালায়। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031