• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম

ওয়াশিংটনে আসতে শুরু করেছেন ইউরোপিয়ান নেতারা

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৭৮ বার
আপডেট সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতাদের সাথে ডোনাল্ড ট্রাম্প আর ভলোদিমির জেলেনস্কির সাথে হোয়াইট হাউজে বৈঠকের আগে ওয়াশিংটনে পৌঁছাতে শুরু করেছে ইউরোপিয়ান নেতারা।

এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ওয়াশিংটনে পৌঁছেছেন।

ইতালি, জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ডের শীর্ষ নেতাদেরও এই বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে হতে যাওয়া এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যে, আমরা এর আগে কখনো একসাথে এতজন ইউরোপিয়ান নেতাকে একসাথে পাইনি। আমেরিকার জন্য এটি বিশাল সম্মানের বিষয়। দেখা যাক ফলাফল কী দাঁড়ায়।

যুক্তরাষ্ট্র সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ১১টা) দিকে শুরু হতে যাওয়া ওই বৈঠকের আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রেসিডেন্টের সাথে ভলোদিমির জেলেনস্কি ‘প্রস্তুতিমূলক বৈঠক’ করছেন বলেও জানা গেছে।

ওয়াশিংটনে যখন এই বৈঠকের প্রস্তুতি চলছে তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এরই মধ্যে তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে।

অন্যদিকে এই সময়ে ইউক্রেনের কয়কটি জায়গায় রাশিয়ার হামলায় অন্তত সাতজন মারা গেছে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031