• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৫০ বার
আপডেট বুধবার, ২০ আগস্ট, ২০২৫

আফগানিস্তানের পশ্চিমে প্রতিবেশী দেশ ইরান থেকে ফেরত পাঠানো শরণার্থীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুন লেগে ১৭ শিশুসহ কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে। দেশটির প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিহতদের অধিকাংশই বাসের যাত্রী। তবে ট্রাক চালক ও তার সহকারী এবং মোটর সাইকেলের দুই আরোহীও নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) হেরাত প্রদেশের পুলিশ জানিয়েছে, বাসের অতিরিক্ত গতি ও চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান থেকে আফগানদের নির্বাসিত বা জোরপূর্বক বহিষ্কৃত করা হচ্ছে। দুর্ঘটনার আগের দিন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি ঘোষণা করেন, আগামী মার্চের মধ্যে আরো আট লাখ আফগানকে ইরান ছাড়তে হবে।

প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদী মঙ্গলবার বার্তাসংস্থাকে এএফপি বলেন, বাসটি সম্প্রতি ইরান থেকে ফিরে রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল। সীমান্ত পারাপারের স্থান ইসলাম কালা থেকে সব যাত্রী গাড়িতে উঠেছিলেন।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ডিপিএ সংবাদ সংস্থাকে নিশ্চিত করেন, ভুক্তভোগীদের ইরান থেকে নির্বাসিত করা হয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা বিরল নয়। দুর্বল সড়ক যোগাযোগ নেটওয়ার্ক, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার জন্য প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে দেশটিতে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031