• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম

১৯ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি গর্তে পড়া শিশুটি

নিজস্ব প্রতিবেদক : / ৬৯ বার
আপডেট বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ১৯ ঘণ্টা পার হলেও উদ্ধার করা যায়নি। রাতভর চেষ্টা চললেও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ ফুট গভীর ওই গর্ত থেকে তাকে বের করা সম্ভব হয়নি। গভীর নলকূপের পাইপে আটকে থাকা এই শিশুকে ঘিরে পুরো কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শ্বাসরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।
জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ধানের জমিতে খেলতে গিয়ে ৫০ ফুট গভীর ও মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের গর্তে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করলেও সরু পাইপের কারণে প্রাথমিক পর্যায়ে তেমন অগ্রগতি হয়নি। এতে উদ্ধারকাজে এক্সকেভেটর জরুরি হয়ে পড়ে। কিন্তু তানোর উপজেলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন কোনো এক্সকেভেটর না থাকায় কয়েক ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় উদ্ধারকর্মীদের। অবশেষে রাত ৮টার দিকে মোহনপুর থেকে দুটি ছোট এক্সকেভেটর এনে মাটি খনন শুরু করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে একটি বড় এক্সকেভেটর ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতি ও উদাসীনতার কারণে উদ্ধারকাজে বিলম্ব হয়েছে। তারা বলেন, ‘শিশুটি দুপুরে পড়ে যাওয়ার পরও প্রয়োজনীয় যন্ত্রপাতি আনতে সাত ঘণ্টারও বেশি সময় লেগে যায়।
তানোর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, তানোরে কোনো এক্সকেভেটর পাওয়া যায়নি। মোহনপুর থেকে এনে কাজ শুরু করেছি। পরে উচ্চ ক্ষমতাসম্পন্ন আরেকটি এক্সকেভেটর যুক্ত হয়েছে। আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ করতে পারব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031