গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, “এলাকায় মাদক নির্মূল করা হবে, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। আপনাদেরকে সঙ্গে নিয়ে একটি মানবিক শ্রীপুর গড়ার উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের সমাজে কোনো হতদরিদ্র মানুষ থাকবে না, ইনশাআল্লাহ।”
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ এবং সঞ্চালনায় ছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকশি, এ সময় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল, ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন মৃধা, এডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শাজাহান মোড়ল, আসাদুজামান রমজান, তেলিহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন, উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ৫ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়দের অংশগ্রহণে পুরো এলাকা এক মানবিক মিলনমেলায় পরিণত হয়।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।