• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

একলাফে ৩৮৭ টাকা বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক : / ১৩ বার
আপডেট বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করা হয়েছে। চলতি এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মাসভিত্তিক হিসাবে দাম প্রায় ২৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন।আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী, এলপিজির দাম প্রতি কেজি ১৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে ৫ দশমিক ৫ কেজি থেকে ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭৯২ টাকা থেকে ৬ হাজার ৪৮২ টাকা পর্যন্ত হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এ ছাড়া অটোগ্যাসের দাম ৬১ দশমিক ৮৩ টাকা থেকে বাড়িয়ে ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি মূল্য ও বিনিময় হার বিবেচনায় নিয়ে কমিশন প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে থাকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930