• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজারের বেশি পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক : / ৪৫ বার
আপডেট বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

২০২৪ সালে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিক্স অব পাবলিক সার্ভেন্ট’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, প্রথম শ্রেণিতে ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন কর্মরত থাকলেও শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জনের বিপরীতে শূন্য পদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।

এছাড়া তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন কর্মরত থাকলেও শূন্য পদের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন কর্মরত এবং এই শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৩৫টি। অন্যান্য ক্যাটাগরিতে ৭ হাজার ৯৮০ জন কর্মরত এবং ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, এর বাইরেও অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক কর্মচারীরা বিভিন্ন শ্রেণিতে কর্মরত থাকলেও তারা সরকারি বেতন স্কেল অনুসরণ করেন না।

পরবর্তীতে সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম এই বিপুল সংখ্যক শূন্য পদ পূরণের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া এবং নির্দিষ্ট নিয়ম মেনেই এই পদগুলো পূরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930