• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

ইসরায়েলি হামলায় ইরানের প্রাচীন ‘ইহুদি উপাসনালয় পুরোপুরি ধ্বংস’

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৬২ বার
আপডেট মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের রাজধানী তেহরানে একটি প্রাচীন ও ঐতিহাসিক সিনাগগ (ইহুদি উপাসনালয়) পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে প্রকাশিত খবরে বলা হয়, সোমবার রাত থেকে ইরানজুড়ে টানা হামলার মধ্যে এই ঘটনা ঘটে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দৈনিক শারঘ’ জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ‘রাফি-নিয়া সিনাগগ’ ভোরের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, সিনাগগের পাশের একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হলে উপাসনালয়টিও ধ্বংসস্তূপে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন এবং চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে হিব্রু ভাষার পবিত্র ধর্মীয় গ্রন্থ।
ইরানের পার্লামেন্টের ইহুদি প্রতিনিধি হোমায়ুন সামেহ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইহুদিধর্মীয় উৎসব চলাকালে জায়নবাদী শাসকেরা এই সম্প্রদায়ের প্রতি কোনো সম্মান দেখায়নি এবং একটি পবিত্র প্রাচীন উপাসনালয়কে নিশানা করেছে। তিনি পরিতাপের সঙ্গে বলেন, তাদের পবিত্র তোরাহ গ্রন্থগুলো এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

রাতভর হামলায় তেহরানের পূর্বে পারদিস শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তেহরান প্রদেশের পশ্চিমাঞ্চলীয় শাহরিয়ার শহরের একটি আবাসিক এলাকায় হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৯ জন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর অনেক ইহুদি ইরান ছেড়ে গেলেও দেশটিতে এখনো কয়েক হাজার ইহুদি বসবাস করেন এবং ইরানি আইনে ইহুদি ধর্ম একটি স্বীকৃত সংখ্যালঘু ধর্ম। ধ্বংস হয়ে যাওয়া রাফি-নিয়া সিনাগগটি মূলত ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় খোরাসান প্রদেশ থেকে আসা ইহুদিদের প্রধান মিলনস্থল ছিল। এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930