জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় আশরাফুল ওরফে ফাহিনকে হত্যাচেষ্টার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত থেকে এই আদেশ দেওয়া হয়।
এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়।
এরপর, লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।