• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা চায় লেবানন

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৪৯ বার
আপডেট বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

লেবাননের সরকার সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে।

আলজাজিরার লেবানন সংবাদদাতাদের সূত্রে এ তথ্য জানা গেছে। গত ছয় সপ্তাহে লেবাননের ওপর যে তীব্র ইসরায়েলি হামলা হয়েছে। এর প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে হিজবুল্লাহ ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা কখনোই ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে না। এর ফলে এই সংলাপে তাদের অন্তর্ভুক্তি হবে না।
এখন প্রশ্ন হলো, ইসরায়েল এই প্রস্তাবে কী প্রতিক্রিয়া জানায় সেটি দেখার বিষয়। আগে দেশটি এমন আলোচনায় অংশগ্রহণে আগ্রহ দেখায়নি যেখানে হিজবুল্লাহ যুক্ত নয়।
একই সঙ্গে, আলোচনার ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ হবে যুক্তরাষ্ট্রের অবস্থান—তারা কি এ ধরনের সংলাপকে সমর্থন করবে কি না।
এদিকে লেবাননে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পরও হিজবুল্লাহর বিরুদ্ধে যেখানে প্রয়োজন, সেখানেই হামলা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমরা শক্তি, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছি।

তিনি স্পষ্ট করে বলেন, যারা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের ওপর আঘাত হানব।
উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর ওপর ইসরায়েল হামলা চালিয়ে যাবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সাম্প্রতিক লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গতকাল বুধবার সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে। এ হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং ১১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে।

মৃতের সংখ্যা সর্বোচ্চ ছিল বৈরুতে, যেখানে ৯১ জন নিহত হয়েছেন। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা ১৮২ জন বলে জানিয়েছে এবং বলেছে যে এটি চূড়ান্ত সংখ্যা নয়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই যুদ্ধের সবচেয়ে বড় সমন্বিত হামলাটি চালিয়েছে। ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ১০০টিরও বেশি কমান্ড সেন্টার ও সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930