• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

নিজস্ব প্রতিবেদক : / ৫৪ বার
আপডেট শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদ ভবনের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে ১২ বছরের নিচের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন নির্ধারিত ছিল, এখন অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দ দেওয়ায় মোট আসন দাঁড়িয়েছে ১৫০।
এই উদ্যোগের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পিকারের কাছে আবেদন জানান, যা পরে অনুমোদন করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মতে, এর ফলে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম দেখার সুযোগ পাবে এবং ছোটবেলা থেকেই গণতান্ত্রিক চর্চা ও সংসদীয় কার্যপ্রণালীর সঙ্গে পরিচিত হতে পারবে।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দিতে নানা উদ্যোগ নিতেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকেও রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

এ বিষয়ে সংসদ সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের জন্য সংসদের ইতিহাস, স্থাপত্য ও কার্যপ্রণালি সম্পর্কে ধারণা দেওয়া হবে, যা তাদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930