• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার চাকরি হারাল ২০ লাখ মানুষ ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠকের ব্যাপারে আশাবাদী পাকিস্তান যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট ১৮ দেশে কর্মী পাঠাতে চুক্তি সই হয়েছে: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন : ট্রাম্প

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : সংসদে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : / ৭ বার
আপডেট বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রস্তাব দেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে চান না এবং এ বিষয়ে সংসদের সদস্যরা ঐক্যমতে পৌঁছেছেন। দায়িত্ব পালনের সুবিধার্থে এমপিদের জন্য নির্দিষ্ট সরকারি গাড়ির ব্যবস্থা করা যেতে পারে।

তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা যেভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন, একইভাবে সংসদ সদস্যদেরও গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।
একজন এমপি যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন সরকারি মালিকানাধীন একটি গাড়ি ব্যবহার করবেন। এতে অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে না বলেও দাবি করেন হাসনাত।

বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যদিও তাদের নিজস্ব সরকারি গাড়ি নেই, বলেও উল্লেখ করেন করেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930