• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার চাকরি হারাল ২০ লাখ মানুষ ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠকের ব্যাপারে আশাবাদী পাকিস্তান যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট ১৮ দেশে কর্মী পাঠাতে চুক্তি সই হয়েছে: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন : ট্রাম্প

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : / ৩৮ বার
আপডেট বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দেশের সার বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সরকার। ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের বাদ দিয়ে সারাদেশে নতুন ডিলার নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চিফ হুইপ নুরুল ইসলামের এ সংক্রান্ত একটি দাবির প্রেক্ষিতে সংসদ নেতা এমন প্রতিশ্রুতি দেন।
সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম ফ্লোর নিয়ে পয়েন্ট অব অর্ডারে অভিযোগ করেন, আগের সরকারের সময় নিয়োগ পাওয়া কিছু সার ডিলার এখনও বহাল রয়েছে এবং তারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। এতে কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না। সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সেই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের জন্য। যাতে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়। কৃষকেরা ন্যায্যমূল্যে সার পায়।

চিফ হুইপের এই বক্তব্যের সময় সকল সংসদ সদস্য টেবিলে চাপড়িয়ে সমর্থন জানান।

এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুরো সংসদ বিষয়টিকে স্বাগত জানিয়েছে। সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930