• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কী হতে পারে থালাপতির ভবিষ্যৎ পরিকল্পনা, তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে অভিনেতা-রাজনীতিক জোসেফ

সবার আগে আন্তর্জাতিক : / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিজয় চন্দ্রশেখর বা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-কে ঘিরে। বিধানসভা নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেলেও সরকার গঠনের দাবিতে এখনও অনুমোদন মেলেনি।

তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আরলেকার বিজয়কে জানিয়েছেন, সরকার গঠন করতে হলে অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থনের লিখিত প্রমাণ দিতে হবে।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে আরও জানান হয়, রাজ্যপাল মনে করছেন বিজয়ের নেতৃত্বাধীন জোটের হাতে এখনও প্রয়োজনীয় সংখ্যা নেই।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার দুই দফায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। বৈঠকে রাজ্যপাল জানতে চান, ১০৮ জন নিজ দলের এবং কংগ্রেসের ৫ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা সম্ভব হবে এবং অন্য কোন দল সমর্থন দেবে।

প্রতিবেদন আরও বলা হয়, বিজয় রাজ্যপালকে জানান তিনি বিধানসভায় আস্থা ভোটে যেতে প্রস্তুত। অন্যদিকে তার দল ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে।

উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। সেখানে বিজয়ের দল একাই পেয়েছে ১০৮টি আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন দূরে।

এদিকে গতকাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জোটে সাম্প্রদায়িক কোনো শক্তিকে সামিল না করার শর্তসাপেক্ষে বিজয়ের দলকে সমর্থন দিতে রাজি হয়েছে।

বিজয়ের দল আশা করছে আরও সমর্থন মিলতে পারে বামপন্থী ও আঞ্চলিক দলগুলির কাছ থেকে।

প্রতিবেদনে উল্লেখ করা, সম্ভাব্য সমীকরণ অনুযায়ী ভারতের কমিউনিস্ট পার্টি ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) থেকে সমর্থন পেলে বিজয়ের জোটে যোগ হতে পারে আরও ৪ আসন।

তবে বিজয়ের দল যদি শেষ পর্যন্ত পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়, তাহলে রাজ্যপাল বিধানসভা স্থগিত রেখে রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করতে পারেন। সেই পরিস্থিতিতে তামিলনাড়ুতে আবারও নির্বাচন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031