• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

সবার আগে আন্তর্জাতিক : / ৩৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

চার দিনের অনিশ্চয়তার পর অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলো অভিনয় থেকে রাজনীতিতে যোগ দেয়া থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কজাগাম (টিভিকে)।

এবার কংগ্রেসের পাশাপাশি বামপন্থি সিপিআই ও ভিসিকেও তার দল টিভিকের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বলে আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকের নেতা বিজয় আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবার বৈঠকে বসবেন। এটি গত তিন দিনের মধ্যে তাদের তৃতীয় বৈঠক হবে। বৈঠকে তারা তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের ক্ষেত্রে তৈরি হওয়া অচলাবস্থার সমাধানে আলোচনা করবেন।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, বিজয় অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করেছেন। কংগ্রেসের ৫ জন, ছোট দল বিদুথালাই চিরুথাইগাল কাজি (ভিসিকে) থেকে ২ জন, বামপন্থী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে ২ জন করে বিধায়ক সমর্থন জানিয়েছেন। এর ফলে বিজয়ের মোট আসন সংখ্যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-তে পৌঁছেছে।

এর আগে বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে বিজয়ের বৈঠক অনুষ্ঠিত হলেও দুইবারই রাজ্যপাল আর্লেকার সরকার গঠনের দাবি মঞ্জুর করেননি। তার যুক্তি ছিল বিজয় এখনও বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031