• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, শিক্ষার্থীদের উদ্দেশে বিজয়

সবার আগে আন্তর্জাতিক : / ৫১ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

ভারতের দক্ষিণি সিনেমার মহাতারকা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ুতে সরকার গঠন করতে যাচ্ছে। দীর্ঘ চার দিনের রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটিয়ে কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দলগুলোর (সিপিআই ও সিপিএম) সমর্থন নিয়ে বিজয় তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন।
সরকার গঠন নিশ্চিত হওয়ার মাহেন্দ্রক্ষণে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সাফল্যকে শিক্ষার্থীদের ‘কঠোর পরিশ্রমের স্বীকৃতি’ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি উত্তীর্ণদের উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজয়ের পোস্টের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল পরীক্ষায় সফল হতে না পারা শিক্ষার্থীদের প্রতি তার দিকনির্দেশনা। তিনি লেখেন, “যারা এবার সফল হতে পারোনি, তারা মনোবল হারিয়ো না। আবার চেষ্টা করো”। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার বার্তার শেষ লাইন—“মনে রেখো, আমরা জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি”—কেবল শিক্ষার্থীদের জন্য নয়, বরং এটি তার নিজের রাজনৈতিক লড়াইয়েরও এক আত্মবিশ্বাসী প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031