• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

সবার আগে আন্তর্জাতিক : / ৩০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোসেফ সি. বিজয় ওরফে থালাপতি বিজয়।

রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন তিনি।

বিজয়কে শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।

বিজয়ের সঙ্গে শপথ নেন আরও ৯ জন। শপথ নেওয়ার মাধ্যমে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হয়েছে।

শপথ অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় বিজয়ের শপথগ্রহণ আটকে যায়। এ নিয়ে বিজয়কে টানা পাঁচ দিন আলোচনা চালাতে হয়। সেই সঙ্গে গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক করেন তিনি।

শেষ পর্যন্ত কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির দুজন, ভারতের কমিউনিস্ট পার্টি ও ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) দুজন এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দুই বিধায়কের সমর্থন নিয়ে বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031