• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সার্চ লাইট তাক করা আছে : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের ওপর নজরদারির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নেতাকর্মীদের ওপর দু’টি সার্চ লাইট তাক করা আছে, একটু দাগ লাগলে খবর আছে।
শুক্রবার (১৫ মে) বেলা ১২টায় রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপচেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্ক বার্তা দেন নেতাদের।
এসময় জামায়াত আমির নেতাদের উদ্দেশে বলেন, ‘জনগণের ভালোবাসা সমর্থন ছাড়া জোর করে আমরা কি এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে পারব? জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ, সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন যে সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে, ইনশাআল্লাহ। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে ভাই। আমাদের লেনদেন, আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।

জামায়াত আমির আরো বলেন, মনে রাখবেন, এর আগে কখনো আপনারা (জামায়াত) ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করত না। মনে করত একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোম কুপও সার্চ লাইটের বাইরে থাকবে না।

নেতাদের উদ্দেশে জামায়াত আমির সতর্কবার্তা দিয়ে বলেন, দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে যে যেন কোন দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি। দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে কিন্তু।

সহকারি সেক্রেটারী জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় নেতা ও সহকারি অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ নেতারা বক্তব্য রাখেন।

এর আগে তিনি সকাল ৯টায় একদিনের সফরে রংপুর আসেন। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলন যোগ দেন। সেখানে জুমআর নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেল ৪টায় শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031