• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

এনসিপিতে যোগ দিয়েছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক : / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় চার হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এনসিপি ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৪ মে) রাতে এনসিপি কার্যালয়ে তারা অনুষ্ঠানে যোগ দেন এবং আজ মঙ্গলবার দলটির এক অনুষ্ঠানে ওয়ারিয়র্স অব জুলাই নেতৃবৃন্দ এনসিপিতে নাম লেখান।

এ যোগদান উপলক্ষ্যে ওয়ারিয়র্স অব জুলাই নেতারা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহসভাপতি মো. আতিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাইম বিল্লাহ হাবিবি, কোষাধ্যক্ষ মো. গোলাম আজম, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক মো. মতূজা ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির শিকদার।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জুলাই যোদ্ধাদের একটি বড় অংশ এনসিপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন, এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। সব শ্রেণিপেশার, সব চিন্তাধারার মানুষ দেশের স্বার্থের রাজনীতিটা করতে এনসিপিকে বেছে নিচ্ছে এটাই এই মুহূর্তের বাস্তবতা। আমরা আরও সাংগঠনিক শক্তি অর্জনের দিকে মনোযোগ দেব, মানুষের জীবনের সমস্যাগুলো সমাধানের রাজনীতিটা করে যাব।

ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি মো. সালমান বলেন, এনসিসিতে যুক্ত হওয়ার বিষয়ে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমরা সংগঠনের সব নেতা-কর্মীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি। জুলাই সনদসহ, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে, দীর্ঘ দেড় বছর আমরা ছোট্ট সংগঠন নিয়ে লড়াই করে আসছিলাম।

ওয়ারিয়র্স অব জুলাইয়ের সহসভাপতি মো. আতিকুল ইসলাম গাজী বলেন, দেশজুড়ে বিস্তৃত কাজ রয়েছে এমন সবচেয়ে বড় সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই। আমরা যেসব পরিবর্তনের চিন্তা মাথায় রেখে, জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম, সেসব পরিবর্তনে, সেসব সংস্কারে বর্তমান সরকারের অনীহা আজ সবার সামনে স্পষ্ট। এজন্য সংস্কারের যে আশা, সেই আশাটুকু বাঁচিয়ে রাখতে জুলাইয়ের ভ্যানগার্ড এনসিপির মিছিলে যোগ দেওয়ার বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031