• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সফর শেষে ‘উপহার থেকে ফোন’ সবই ফেলে আসেন ট্রাম্পের সঙ্গীরা

সবার আগে আন্তর্জাতিক : / ১৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

বেইজিং সফর শেষে দেশে ফেরার আগে চীন থেকে পাওয়া উপহারসামগ্রী ফেলে দিয়েছেন মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম মিরর ইউএস। এ ছাড়া সফরে ব্যবহৃত সাময়িক ‘বার্নার ফোন’ও নষ্ট করে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত আশঙ্কা থেকেই এই পদক্ষেপ বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে অংশ নিতে বেইজিং সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সফরকে ঘিরে সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতা ও কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। মার্কিন প্রতিনিধিদের ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে নিষেধ করা হয়েছিল।

এর পরিবর্তে তাদের দেওয়া হয়েছিল অস্থায়ীভাবে ব্যবহারের জন্য বিশেষ ধরনের ‘বার্নার ফোন’। সাধারণত স্বল্প সময়ের বিদেশ সফর বা সংবেদনশীল পরিস্থিতিতে এ ধরনের ফোন ব্যবহার করা হয়। তুলনামূলক কম প্রযুক্তিনির্ভর হওয়ায় এগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে না এবং হ্যাকিংয়ের ঝুঁকিও কম থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ফেরার আগে সেই ফোনগুলোও নষ্ট করে ফেলা হয়, যাতে কোনো ধরনের তথ্য ফাঁস বা সাইবার নজরদারির আশঙ্কা না থাকে। পাশাপাশি, চীনের তরফে দেওয়া বিভিন্ন উপহার, স্মারকচিহ্ন, ব্যাজসহ একাধিক সামগ্রী বেজিংয়েই ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই ওই সব জিনিস সরিয়ে ফেলা হয় বলে জানা গিয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বিদেশ সফরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্কতার পরামর্শ দিয়ে আসছে। বিশেষ করে চীনের মতো দেশগুলোর ক্ষেত্রে সাইবার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা বজায় রাখা হয়। গোয়েন্দাদের আশঙ্কা, বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে নজরদারি, তথ্যচুরি বা ক্ষতিকর সফ্‌টওয়্যার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। এমনকি বন্ধ মোবাইল ফোন থেকেও তথ্য সংগ্রহের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না বলেই মত নিরাপত্তা বিশেষজ্ঞদের।

এই কারণেই চীন সফরে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিরা ব্যক্তিগত কোনও ডিভাইস সঙ্গে নেননি। এমনকি সফরে পাওয়া কোনও সামগ্রীও যুক্তরাষ্ট্রে নিয়ে যাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031