• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

সবার আগে আন্তর্জাতিক : / ৩৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সৌদি আরবে আজ রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।
সৌদি আরবের পাশাপাশি ওমানও ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031