• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শাকিরার পক্ষে রায়, ৫৫ মিলিয়ন ইউরো জরিমানা বাতিল

সবার আগে বিনোদন : / ১১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জয় হয়েছে কলম্বিয়ান পপ তারকা শাকিরার। এই গায়িকার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো মূল্যের জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেণ দেশটির জাতীয় উচ্চ আদালত।

এই রায়ের ফলে কর ফাঁকির অভিযোগ থেকে মুক্ত হলেন জনপ্রিয় এই গায়িকা। স্পেনের ন্যাশনাল হাই কোর্ট কর বিভাগের ২০১১ সালের একটি সিদ্ধান্ত বাতিল করে এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, শাকিরা ২০১১ সালে স্পেনে ১৮৩ দিন ছিলেন কী না তা প্রমাণে ব্যর্থ হয়েছে কর কর্তৃপক্ষ। যা সেখানকার বাসিন্দাদের ব্যক্তিগত আয়কর দেওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সময়।

আদালত বলেছে, গায়িকা ওই অর্থবছরে স্পেনে ১৬৩ দিন কাটিয়েছেন, যা কর সংক্রান্ত বিষয়ে তাকে বাসিন্দা হিসেবে গণ্য করার জন্য নির্ধারিত সীমার চেয়ে ২০ দিন কম। এই মামলাটি ২০১১ সালের পরবর্তী করবর্ষগুলোর সাথে সম্পর্কিত নয়। শাকিরার আইনি দলের যুক্তি ছিল বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে কাটানো তার জন্য অসম্ভব ছিল। কারণ ২০১১ সালে তিনি বিশ্ব সফরে ছিলেন। ওই সফরে ৩৭টি ভিন্ন দেশে ১২০টি কনসার্টে অংশ নিয়েছিলেন শাকিরা।

শাকিরা বলেন, আট বছর ধরে নিষ্ঠুর জনরোষ, আমার সুনাম নষ্ট করার জন্য সাজানো প্রচারণা এবং বিনিদ্র রজনী তাকে কাটাতে হয়েছে। যা শেষ পর্যন্ত তার স্বাস্থ্য ও পরিবারের মঙ্গলকে প্রভাবিত করেছে। এসব সহ্য করার পর আদালত ‘অবশেষে সবকিছু স্পষ্ট করেছে।”

আদালত জানিয়েছেন, স্পেনের কর সংস্থাকে ৫৫ মিলিয়ন ইউরো জরিমানার অর্থের পাশাপাশি এর ওপর সুদও শাকিরাকে দিতে হবে। তবে কর সংস্থা জানিয়েছে, যে তারা সর্বোচ্চ আদালতে আপিল করবে এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো অর্থ দেওয়া হবে না।

কলম্বিয়ার এই তারকার মূল বাড়ি বাহামায়। কিন্তু ২০১০ সালে স্প্যানিশ ফুটবলার জেরার্দ পিকের সঙ্গে তার সম্পর্কের জেরে ১০ বছরের বেশি সময় ধরে শাকিরা স্পেনের মাটিতে বসবাস করেছেন। দীর্ঘ সম্পর্কে বিয়ের বাঁধনে না জড়ালেও ২০১৩ ও ২০১৫ সালে তাদের দুই সন্তান হয়। ২০২২ সালে এই সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণাও দেন এই গায়িকা।

তবে ২০২৩ সালের নভেম্বরে একটি সমঝোতা চুক্তির আওতায় শাকিরা ২০১২-১৪ সালের কর ফাঁকির ছয়টি অভিযোগ স্বীকার করেন। এবং কারাদণ্ড এড়াতে ৭.৩ মিলিয়ন ইউরো জরিমানা দিতে রাজিও হন। সেই সময় শাকিরা বলেছিলেন যে তিনি সন্তানদের রক্ষা করতে এবং ক্যারিয়ারে মন দিতে তিনি এই সমঝোতায় পৌঁছেছেন।

‘ওয়াকা ওয়াকা’ গান নিয়ে ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের আগে ঝড় তুলেছিলেন কলাম্বিয়ার গায়িকা শাকিরা। যে গানের আবেদন ম্লান হয়নি আজও। এবারের বিশ্বকাপে তার নতুন গান ‘দাই দাই’।

ইনস্টাগ্রামে গানের টিজার প্রকাশ করেছেন শাকিরা। তবে ফুটবলের সঙ্গে শাকিরার যোগযূত্র অনেক পুরনো। ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে লাইভ পারফর্ম করেছেন তিনি। গেল ২ মে ব্রাজিলের কোপাকাবানা বিচে শাকিরা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কনসার্টে পারফর্ম করেন। প্রায় ২০ লাখ মানুষের সমাগম হয় এতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031