• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ঈদে ঝড় তুলবেন ফারিয়া, সঙ্গে আছেন ফুয়াদ

সবার আগে বিনোদন : / ১৯ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গায়িকা হিসেবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। এবার ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে দর্শকদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ফারিয়ার সঙ্গে নতুন গানটিতে কাজ করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। বাংলা ফোক-পপ ঘরানার এই গানটির শিরোনাম ‘লোকে বলে’। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই। গানটির মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক।
সম্প্রতি গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব। জানা গেছে, ঈদের দিন এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।
উল্লেখ্য, প্রতিবছরই ভক্ত ও শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ২০২৪ সালে এসভিএফ-এর সঙ্গে তার সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল। আবারও একই প্রতিষ্ঠানের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন এই তারকা নায়িকা ও গায়িকা। এটি তার ক্যারিয়ারের পঞ্চম একক গান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031