• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হাতে সাংবাদিক খুন

নিজস্ব প্রতিবেদক : / ১১০ বার
আপডেট শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতের হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। গত বুধবার(২৫ জুন) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নে কাইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত টাইগার বাবুল ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেছেন।

নিহত শাহ আলম দৈনিক মাতৃজগৎ পত্রিকার নবীনগর প্রতিনিধি ছিলেন। তিনি দক্ষিণ কাইতলা গ্রামের ওস্তাদ আহমেদ খন্দকারের ছেলে।

পুলিশ জানায়, নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানরা চট্টগ্রামে যাওয়ার পথে ডাকাত টাইগার বাবুল ও তার সহযোগীরা তাদের কাছ থেকে মোবাইল ও মালামাল ছিনতাই করে। খবর পেয়ে শাহ আলম মালামাল উদ্ধার করতে গেলে তার সঙ্গে টাইগার বাবুলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বাবুলের মারধরে শাহ আলম অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা টাইগার বাবুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গ্রেপ্তার ডাকাত টাইগার বাবুল গণপিটুনির কারণে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30