• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

মার্কিন-ইসরাইলি হামলার পর কড়া হুঁশিয়ারি দিলো ইরান

সবার আগে আন্তর্জাতিক : / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ইরানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন মুখপাত্র আবোলফাজল শেকারচি মঙ্গলবার (২৬ মে) হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলা পুনরায় শুরু হলে এর জবাব হবে ‘আরো কঠোর ও শক্তিশালী’।

ইরানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন মুখপাত্র আবোলফাজল শেকারচি মঙ্গলবার (২৬ মে) হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলা পুনরায় শুরু হলে এর জবাব হবে ‘আরো কঠোর ও শক্তিশালী’।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সে প্রচারিত এক মন্তব্যে তিনি বলেন, ‘যদি এই অঞ্চলে যুদ্ধের আরেকটি পর্ব শুরু হয়, তবে ইরানের প্রতিক্রিয়া আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে এবং তা হবে আরো অনেক বেশি কঠোর ও শক্তিশালী।

এর আগে সংস্থাটি জানায়, মার্কিন ও ইসরাইলি বিমান হরমুজ প্রণালীর কাছে ইরানের লারাক দ্বীপের দক্ষিণে ইরানি জাহাজে হামলা চালিয়েছে, এতে ‘বেশ কয়েকজন ইরানি নাগরিক’ নিহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলার পর ইরানের পাল্টা হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধ শেষ করার জন্য পাকিস্তানের নেতৃত্বে মধ্যস্থতার প্রচেষ্টার মধ্যেই এই হামলা ঘটনা ঘটল।

৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031