• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, ১৯ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক : / ১৭১ বার
আপডেট শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯৬ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। পরে ওই মামলায় আটক হওয়া ১৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়।
এর আগে থানা চত্বরে আসামিদের স্বজনরা ভিড় করেন। পরে আসামিদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

আসামিরা হলেন- লিপি, মিতু, আলমগীর, সেলিম, খাইারুল ইসলাম হৃদয়, পারভেজ হোসাইন, খোকন, রুবেল মিয়া, আলম, মর্তুজা, পলাশ, আরিফ আলী, শরীফ মিয়া, সোহেল আলম, রুবেল মিয়া, আনিস, আলিফ মিয়াসহ ১৯ জন।

তারা সবাই পুলিশের ওপর হামলায় ঘটনায় জড়িত বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি জানান, হামলার ঘটনায় আহত উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো: নাজমুল হক বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ১৯ জনকে গ্রেফতার করে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২২ আগস্ট) বেলা ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো: নাজমুল ও কনস্টেবল মো: এরশাদ। পরে তাদের ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পুলিশ জানায়, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাধা দেয়ার অভিযোগে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করলে দুই পুলিশ সদস্য আহত হন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031