• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline
প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রশাসনে বড় রদবদল বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডা. জাহিদ বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সৌর বিদ্যুৎখাতের বিকাশে কর-শুল্ক ছাড়ের প্রস্তাব ফ্যাসিবাদ আমলে সবচেয়ে সংকটাপন্ন খাত ছিল শিক্ষা: সংসদে অর্থমন্ত্রী নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন আজ অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট বাজেট ২০২৬-২৭, যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান খুলনা শিপইয়ার্ড প্রকল্পের মেয়াদ দফায় দফায় বাড়ানোর কারণ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী বিদেশে ৯৪ শতাংশ নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার :সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

ভালুকায় সাপের ছোবলে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় বসতঘরে মেঝেতে খেলা করার সময় বিষাক্ত সাপের ছোবলে সোলাইমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।ময়মনসিংহের ভালুকায় বসতঘরে মেঝেতে খেলা করার সময় বিষাক্ত সাপের ছোবলে সোলাইমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার মেনজেনা গ্রামে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মেনজেনা গ্রামের ইব্রাহিম খলিলের শিশু ছেলে সোলাইমান বসতঘরের মেঝেতে খেলা করছিলো। তখন তার বাবা বিছানায় শুয়েছিলেন। এসময় শিশুটির কান্নার শব্দ শুনে তার বাবা দেখতে পান একটি বিষাক্ত সাপ তার ছেলেকে ছোবল দিয়ে চলে যাচ্ছে।

তাৎক্ষণিক শিশুটিকে পরিবারের লোকজন ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহিল বাকী জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো, তার শরীরে সাপে কাটা চিহ্ন দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031