• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি ফেরাতে নতুন নাম পাচ্ছে পুলিশের দুই ইউনিট এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবে আমার গাড়িবহরের আকার সীমিত করেছি: প্রধানমন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শ্রীপুরের ৬৮০ পরিবার পেল ফ্যামিলি কার্ড: স্বস্তি ফিরবে হতদরিদ্র মানুষের জীবনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার :প্রধানমন্ত্রী আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না: প্রধানমন্ত্রী দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি শিশু সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে : সংসদে এলজিআরডি মন্ত্রী বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তানের বাস ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তৃতীয় সভা অপরাধীরা ফের বেপরোয়া নরসিংদীতে অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ যেভাবে দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন বেনজীর আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করছেন ব্যারিস্টার জাইমা রহমান প্রস্তাবিত বাজেট নিয়ে বিশ্লেষকদের মূল্যায়ন, জনজীবনে স্বস্তি ফিরবে নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী ‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক

সবার আগে আন্তর্জাতিক : / ২৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

২০২০ সালের করোনা মহামারির সময় যেমন বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছিল, তেমন পরিস্থিতির দিকে আবারও বিশ্ব এগোচ্ছে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

সংস্থাটির মতে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নতুন করে বড় চাপ তৈরি করছে। বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রস্পেক্টস’ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে বাধ্য হয়েছে বিশ্বব্যাংক। আগে যেখানে ২০২৬ সালে প্রবৃদ্ধি ২ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে ধারণা করা হয়েছিল, এখন তা কমে ২ দশমিক ৪ শতাংশে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এই প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের কারণে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর ফলে অনেক দেশকে বাড়তি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে, যা ইতোমধ্যে বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বাড়িয়ে তুলেছে।

সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। কিন্তু ইরানের অবরোধের কারণে এই প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যুদ্ধের আগে প্রতিদিন যেখানে প্রায় ১২০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত, বর্তমানে তা কমে মাত্র ৫ থেকে ৭টিতে দাঁড়িয়েছে।

এর ফলে, শত শত জাহাজ প্রণালির বাইরে আটকে রয়েছে এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত অপরিশোধিত তেলের গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৯৪ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

শুধু জ্বালানি নয়, এই সংকটের প্রভাব পড়ছে সারের বাজারেও। সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় সারের দাম বাড়ছে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন ও খাদ্যপণ্যের দামে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি জ্বালানি ও সারের বাজারে এই অস্থিরতা অব্যাহত থাকে, তাহলে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ১ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে এবং মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। এমন পরিস্থিতি সর্বশেষ দেখা গিয়েছিল করোনা মহামারির সময়।

বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, দ্রুত সংঘাত নিরসন না হলে বিশ্ব অর্থনীতি আবারও বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে, যার প্রভাব উন্নত ও উন্নয়নশীল- সব দেশের ওপরই পড়বে।

সূত্র : আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031