• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Headline
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি ফেরাতে নতুন নাম পাচ্ছে পুলিশের দুই ইউনিট এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবে আমার গাড়িবহরের আকার সীমিত করেছি: প্রধানমন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শ্রীপুরের ৬৮০ পরিবার পেল ফ্যামিলি কার্ড: স্বস্তি ফিরবে হতদরিদ্র মানুষের জীবনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার :প্রধানমন্ত্রী আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না: প্রধানমন্ত্রী দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি শিশু সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে : সংসদে এলজিআরডি মন্ত্রী বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তানের বাস ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তৃতীয় সভা অপরাধীরা ফের বেপরোয়া নরসিংদীতে অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ যেভাবে দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন বেনজীর আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করছেন ব্যারিস্টার জাইমা রহমান প্রস্তাবিত বাজেট নিয়ে বিশ্লেষকদের মূল্যায়ন, জনজীবনে স্বস্তি ফিরবে নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী ‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

ভাবমূর্তি ফেরাতে নতুন নাম পাচ্ছে পুলিশের দুই ইউনিট

নিজস্ব প্রতিবেদক : / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনের জন্য গঠিত পুলিশের বহুল আলোচিত দুটি বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। বিতর্কিত অতীতের ভাবমূর্তি থেকে বেরিয়ে নতুন পরিচয়ে কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভাবমূর্তি পুনরুদ্ধারে অ্যান্টি টেররিজম ইউনিটের নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করা হচ্ছে। নাম পরিবর্তন করা হলেও ইউনিট দুটির সাংগঠনিক কাঠামোয় কোনো পরিবর্তন হচ্ছে না। জনবল আগের মতোই থাকছে। এই দুটি ইউনিটকে একীভূত করার আলোচনা শোনা গেলেও শেষ পর্যন্ত সরকার এসএসইউ এবং এসএসইউ-ডিএমপিকে পৃথক ইউনিট হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ মোকাবিলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সিটিটিসি ও এটিইউ গঠন করা হয়েছিল। ওই সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের নামে এই ইউনিট দুটির কার্যক্রম নিয়ে নানা বিতর্কিত ভূমিকা ও প্রশ্নবিদ্ধ অভিযান পরিচালনার অভিযোগ সামনে আসে অন্তর্বর্তী সরকারের আমলে। এমন প্রেক্ষাপটেই ইউনিট দুটির ভাবমূর্তি পুনরুদ্ধারে সরকার নাম পরিবর্তনের নীতিগত অনুমোদন দিয়েছে।

গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ইউনিটের বিরুদ্ধে বেআইনি আটক, গোপন হেফাজত ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিভিন্ন দিক উঠে আসে। সেখানে সিটিটিসি ও এটিইউর নাম রয়েছে। প্রতিবেদনে জবাবদিহি ও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেই প্রেক্ষাপটে বিতর্কিত পরিচয় থেকে বেরিয়ে নতুন আস্থার পরিবেশ তৈরির অংশ হিসেবে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ নামকরণের প্রস্তাব করে গত ৭ জুন পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়।

ওই চিঠিতে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, সুলভ ইন্টারনেট ও অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে সন্ত্রাস ও উগ্রবাদ দমনের লক্ষ্যে গতানুগতিক নিরাপত্তা ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা অতীব জরুরি হয়ে পড়েছে। সন্ত্রাস ও উগ্রবাদী কার্যক্রমের পরিকল্পনাকারী, মদদদাতা এবং বাস্তবায়নকারীরা অতি সূক্ষ্ম ও সমন্বিত পরিকল্পনার আওতায় মানবতাবিরোধী ও জঘন্য প্রকৃতির অপরাধ চালায়। রাষ্ট্র ও সমাজের নিরাপত্তার ভিত্তিমূলে আঘাত হেনে একে অস্থিতিশীল ও নিরাপত্তাহীন করে নিজেদের ঘৃণ্য লক্ষ্য অর্জনই মূলত এদের উদ্দেশ্য।

এরূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী গোষ্ঠী তাদের লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী যে অপরাধ সংঘটন করেছে তা নিম্নরূপ জনাকীর্ণ স্থান, আদালত, উৎসবের স্থান, উপাসনালয় প্রভৃতি স্থানে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বিচারক, সরকারি কর্মচারী ও সাধারণ জনগণকে হত্যা ও ব্যাপক ধ্বংস সাধন; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের হত্যার মাধ্যমে বিশ্বের কাছে দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা; ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অনগ্রসর এবং দরিদ্র জনগোষ্ঠিকে ধ্বংসাত্মক কাজে নিয়োজিত করা; অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য, বিকৃত সংবাদ এবং গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা তথা সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা।

চিঠিতে বলা হয়, উল্লিখিত অপরাধসমূহ নির্মূলের লক্ষ্যে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রচলিত কার্যক্রমে পরিবর্তন আনা আবশ্যক। দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা বজায় ও ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ করা প্রয়োজন।

চিঠিতে নাম পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয় অপরাধ দমনের সংকীর্ণ চিন্তা থেকে বেরিয়ে উগ্রবাদ দমনের পাশাপাশি দেশের সার্বিক অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই ইউনিট কাজ করবে। বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ অভিযানের অভিযোগ থেকে মুক্ত হয়ে একটি সম্পূর্ণ নতুন ও আস্থাশীল পুলিশ ইউনিট হিসেবে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) নামটি আন্তর্জাতিকভাবে সুপরিচিত এবং গ্রহণযোগ্য হওয়ায় বিশ্বদরবার ও অন্যান্য দেশের পুলিশ ইউনিটের কাছে এর পরিচিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

অন্যদিকে গত ৮ জুন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট- ডিএমপি (এসএসইউ-ডিএমপি) করার প্রস্তাব করা হয়েছে। ডিএমপির বিদ্যমান সাংগঠনিক কাঠামোতেই এই ইউনিটটি রাখার প্রস্তাব করে কিছু কিছু ক্ষেত্রে এর বিভিন্ন বিভাগের পদ-নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে পুলিশ সদর দপ্তরের চিঠিতে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার এআইজি এএইচএম শাহাদাত হোসাইন বলেন, নাম পরিবর্তনের বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, সিটিটিসি ও এটিইউর নাম পরিবর্তনে কোনো আর্থিক সংশ্লেষ নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পুলিশ সদর দপ্তরের প্রস্তাব নিয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। এখন অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নতুন নামে যাত্রা শুরু করবে এটিইউ ও সিটিটিসি। সর্বশেষ গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে।

জানতে চাইলে সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা বলেন, এটিইউ ও সিটিটিসির নাম পরিবর্তন হতে পারে। তবে এটিই একমাত্র সমাধান নয়। যেসব কারণে নাম পরিবর্তন করা হচ্ছে তার যেন পুনরাবৃত্তি না হয়, সেটি নিশ্চিত করতে হবে। নতুন পরিচয়ের পাশাপাশি কার্যক্রমেও দৃশ্যমান পরিবর্তন আনার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031