• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শোলাকিয়া ময়দানে লাখ লাখ মুসল্লির নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক : / ৪৫ বার
আপডেট শনিবার, ২১ মার্চ, ২০২৬

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারের ঈদ জামাতে অংশ নিয়েছেন আনুমানিক সাত লাখ মুসল্লি।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এবারের ঈদের জামাতটি ছিল শোলাকিয়া ময়দানের ১৯৯তম ঈদ জামাত।

পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে চার স্তরের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে এবারের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৯টার আগেই পরিপূর্ণ হয়ে যায় বিশাল ঈদগাহ ময়দান।

ঈদের জামাত পরিচালনা করেন স্থানীয় বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।

রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে তিন বার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে বন্দুকের গুলি ছোড়ে নামাজে প্রস্তুতির সংকেত দেওয়া হয়।

জামাত ও খুতবা শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ বছর ঈদ জামাতে দূর-দূরান্তের মসুল্লিদের যাতায়াতের জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেলও কর্তৃপক্ষ।

জামাতে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারও অংশ নেন।

নামাজ শেষে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ জানান, স্মরণকালের বৃহত্তম এবারের ঈদ জামাতে আনুমানিক সাত লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031