• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : / ৪৮ বার
আপডেট মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি।
মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনার শুরুতে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে।
এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীরবিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান।
মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031