• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতাসহ তৃণমূলের ২২ মন্ত্রীর পরাজয়

সবার আগে আন্তর্জাতিক : / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধাক্কা খেয়েছে মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

দলটির বর্তমান সরকারের ৩৫ জন মন্ত্রীর মধ্যে ২২ জনই নিজ নিজ আসনে পরাজিত হয়েছেন, যা মোট মন্ত্রীসভার প্রায় ৬৩ শতাংশ।

সবচেয়ে বড় চমক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেও কলকাতার ভবানীপুর আসনে হেরে গেছেন।

এই নির্বাচনে তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা একাধিক মন্ত্রীও পরাজিত হয়েছেন। এর মধ্যে আবাসন ও বিদ্যুৎ, শিক্ষা, শিল্প, পরিবহন, নারী ও শিশুকল্যাণসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপিরর পক্ষে শক্তিশালী জনসমর্থন তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপর।

পরাজিত মন্ত্রীদের তালিকায় রয়েছেন অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, স্বপন দেবনাথ, বুলু চিক বরাাইক, প্রদীপ মজুমদার, বীরবাহা হাঁসদা, মানস ভুঁইয়া, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, উদয়ন গুহ, সন্ধ্যারানি টুডু, বঙ্কিম হাজরা, উজ্জ্বল বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো এবং সত্যজিৎ বর্মণ।

নির্বাচনের এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031