• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৫০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

১২০টি হজ ফ্লাইটে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৫৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত ১২০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত স্বাভাবিক কারণে ১০ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা যান।

এতে বলা হয়, সৌদি মেডিকেল টিম স্বয়ংক্রিয়ভাবে ১৪ হাজার ৩৯ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক গতকাল পর্যন্ত ১১ হাজার ৪৬২ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে।

তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ১০ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৯৫৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

অবশিষ্ট ৩১ হাজার ২৭০ জন যাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে পরিচালক জানান।

প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইটটির উদ্বোধন করেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩২৪টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৯টি ভিসা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেরত ফ্লাইট ৩০ মে জেদ্দা থেকে শুরু হবে এবং শেষ হজ ফ্লাইট ৩০ জুন ছেড়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031