• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৪০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছে। অপর ছয়জনের হামের উপসর্গ ছিল।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৪৩৫ শিশুর। এর মধ্যে ৪৮৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে ২৯১ শিশু হাম শনাক্তের পর মারা গেছে ৬১ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৮৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৭ হাজার ৬৫৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031