• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিজস্ব প্রতিবেদক : / ৪৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন ইন্তেকাল করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের কালীগঞ্জ এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বাসায় ফেরেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ এশা কালীগঞ্জ বড় জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি জোবায়ের আব্দুল্লাহ কাসেমী। পরে তাকে কালীগঞ্জ কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। এক শোকবার্তায় তিনি বলেন, হাফেজ জয়নুল আবেদীন ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ নেতা ও সমাজসেবক। ইসলামের দাওয়াত প্রচার ও প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে সংগঠন একজন বিশ্বস্ত অভিভাবককে হারালো।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা পৃথক শোকবার্তায় মরহুমের অবদানের কথা স্মরণ করেন।
মরহুমের স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031