• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহায় দেশে কোনো পশু সংকট নেই এবং প্রায় ১ কোটি গরু, মহিষ ও ভেড়া কুরবানি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, শুধু কুরবানির গরুই না, বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা এখন জানে কী করে গরু লালন পালন করতে হয়। সব কিছুই ডেভেলপড হয়েছে তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও জানান, অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর নজরদারি বাড়িয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে তিনি সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031