• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শ্রীপুর পৌরসভায় সাংবাদিকের ওপর সার্ভেয়ার মিজানের হামলার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুর পৌরসভা কার্যালয়ের ভেতরে এক সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দের ওপর এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার সার্ভেয়ার মিজানুর রহমান সাংবাদিক এনামুল হক আকন্দকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অভিযুক্ত মিজানুর রহমান পৌর এলাকার লোহাগাছ গ্রামের কাজী আব্দুল মান্নানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভায় সার্ভেয়ার পদে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক এনামুল হক আকন্দ জানান,অফিস চলাকালে দায়িত্বে অবহেলা করে সার্ভেয়ার মিজানুর রহমানকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। সম্প্রতি অফিস কক্ষে তার ঘুমানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই বিষয়ে তথ্য সংগ্রহ করতে পৌর কার্যালয়ে গেলে মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এবিষয়ে মিজানুর রহমান কে একাধিক বার মুঠো ফোন যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে শ্রীপুর পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। অভিযোগ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ বলেন, “এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031