• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

সবার আগে আন্তর্জাতিক : / ২৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকা হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকা হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নজরদারি ও অবরোধ এতটাই শক্তিশালী যে কোনো জাহাজ বা পক্ষ তা অতিক্রম করে নিয়ম ভাঙতে পারেনি। তার ভাষায়, এই নিরাপত্তা বলয় যেন ‘লোহার দেয়াল’-এর মতো কাজ করছে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা অতিরিক্ত অর্থ আদায়কে ওয়াশিংটন সমর্থন করে না। ট্রাম্পের মতে, এটি আন্তর্জাতিক জলপথ হওয়ায় সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত ও স্বাধীন থাকা উচিত।

অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, গত একদিনে অন্তত ২৪টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে অঞ্চলটিতে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর ইরান প্রণালিতে কঠোর অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হয়।

ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তাদের ধারণা, হরমুজকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে পুরো অঞ্চলে বড় ধরনের ভূ-রাজনৈতিক সক সংকট দেখা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031